IQNA

গাজা সংকট নিয়ে জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার জরুরী বৈঠক

13:36 - January 02, 2009
সংবাদ: 1725895
সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে আগামী শনিবার ইসলামী সম্মেলন সংস্থার জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে ।
Angola Press এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার একজন কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এ এফ পি কে বলেছেন, সৌদি আরবের জেদ্দায় আগামী শনিবার ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই.সি.’র নির্বাহী পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে ।বৈঠকে ফিলিস্তিন সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । গতবুধবার ও আই সির নির্বাহী কমিটির জরুরী বৈঠক সম্পর্কে এই সংস্থার সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিদের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ফিলিস্তিনের হামাস নেতা খালেদ মাশআল গাজা সংকট নিরসনের লক্ষ্যে ইসরাইলের সাথে যুদ্ধ বিরতী শর্ত মেনে নিতে প্রস্তত রয়েছে বলে ও আই সির সভাপতি সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ওয়াদ জানয়েছেন । # 341405
captcha