IQNA

গাজায় ইসরাইলী সেনাদের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ অব্যাহত

13:07 - January 03, 2009
সংবাদ: 1726607
অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে ।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের আহবানে গতকাল জুমআর নামাজের পর বায়তুল মোকাদ্দাস ও পশ্চিমতীরে ব্যাপক বিক্ষোভ হযেছে ।বিক্ষোভকারীরা এসময় গাজায় দখলদার ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনের নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী অপরাধযজ্ঞ বন্ধের আহবান জানায় । বাংলাদেশেও গতকাল জুমআর নামাজের পর বিভিন্ন ইসলামী সংগঠন গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে । ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় গতকাল হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা জার্কাতা শহরের কেন্দ্রস্থলে সমবেত হয় এবং নির্যাতিত ফিলিস্তিনিদের নিরাপত্তা জন্য দোয়া করে। পরে তারা জার্কাতা অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে বিক্ষোভ শোভাযাত্রা নিয়ে এগিয়ে যায়। এ সময়ে তারা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ ছাড়া বিক্ষোভের আয়োজকরা বলেছেন, তারা নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য অন্তত ২ লক্ষ ডলার ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে সংগ্রহ করবেন। পাকিস্তানে গতকাল ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের কয়েকটি শহরে এই বিক্ষোভ হয়। লাহোরে এক বিক্ষোভ সমাবেশে পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা লিয়াকত বালুচ গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন মানবিক সংস্থার প্রচন্ড সমালোচনা করেন। ফিলিপাইনের মুসলমানরাও গতকাল একই ভাবে জুমআর নামাজের পর বিক্ষোভ করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শত শত মানুষ ইসরাইল এবং যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ করেছে। চিনের মুসলমানরাও গতাকল গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে । বিক্ষোভকারীরা এসময় ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের বিরুদ্ধে জানানোর নিন্দা জানানোর জন্য চিন সরকারের প্রতি আহবান জানায় ।# 342469
captcha