IQNA

ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্র গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধের আহবান জানিয়েছে

15:08 - January 03, 2009
সংবাদ: 1726750
ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্র এক বিবৃতিতে গাজায় নিরপরাধ মানুষের উপর ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামালা বন্ধ করার আহবান জানিয়েছে ।
কাতারের দৈনিক আল শার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্র বুধবার এক বিবৃতিতে গাজায় নিরপরাধ মানুষের উপর ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই বর্বরোচিত হামালা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের শান্তিকামী দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ।বিবৃতিতে গাজায় ইসরাইলী সেনাদের এই অপরাধযজ্ঞকে বর্ণবাদী পদক্ষেপের সাথে তুলনা করে বলা হয় গাজায় ইসরাইলী সেনাদের এই ভয়াবহ বিমান হামলা আন্তর্জাতিক আইন ও ঐশী ধর্মের শিক্ষার পরিপন্থী । এছাড়া এই বিবৃতিতে গাজায় ইসরাইলের এই অমানবিক হামলাকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। # 341667
captcha