ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের অর্থডোক্স খ্রিষ্টান ধর্মগুরু তৃতীয় থিয়ফিলস ও ফোয়াদ টাওয়াল সহ দেশটির খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলা অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়ে আগামী ৪ জানুয়ারী ফিলিস্তিনে শান্তি ও ন্যায় বিচার দিবস পালন করার ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করেছে ।এছাড়া এই বিবৃতিতে ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় দখলদার ইসরাইলী সেনাদের নৃশংস গণহত্যার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে এই বিবৃতিতে গাজা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানোনো হয় ।# 341680