IQNA

গাজায় ইসরাইলী সেনাদের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে অষ্ট্রিয়ার বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের বিক্ষোভ সমাবেশ

12:28 - January 04, 2009
সংবাদ: 1727206
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলার প্রতিবাদে অষ্ট্রিয়ার ৮৫ টি ইসলামী দল ও সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে ।
সংযুক্ত আরব আমিরাতের বার্তাসংস্থা wam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলার প্রতিবাদে অষ্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে । অষ্ট্রিয়ার ৮৫ টিরও বেশি ইসলামী দল ও সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।বিক্ষোভকারীরা গাজায় দখলদার ইসরাইলী সেনাদের গত ৮ দিনের অব্যাহত বিমান হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় সাড়ে চারশ' মানুষের প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করে এবং ইসরাইল বিরোধী শ্লোগান দেয় । তারা গাজায় ইসরাইলী সেনাদেরে এই হত্যাকান্ডকে হলোকাস্টের চেয়েও বড় অপরাধযজ্ঞ বলে বর্ণনা করেন। তারা গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরব ভূমিকার নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলা বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানান। এরআগেও গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে অষ্ট্রিয়ার প্রায় ২ হাজার মানুষ ভিয়েনায় অবস্থিত আমেরিকা ও ইসরাইলী দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে । # 342899
captcha