মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কায়রোয় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, খ্রিষ্টান ও ইসলামী চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির মধ্য দিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল থেকে ‘‘ পাশ্চাত্য ও ইসলাম’’ শীর্ষক সংলাপ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।তিন দিন ব্যাপী এই সম্মেলনে ধর্মগুলোর অনুসারীদের মধ্যে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশেষকরে এই আলোচনায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে পাশ্চাত্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে । # 342844