IQNA

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেষ্টি ইন্টান্যাশনাল ফিলিস্তিনের গাজা সংকটের ব্যাপারে মার্কিন অবস্থানের সমালোচনা করেছে

14:40 - January 04, 2009
সংবাদ: 1727341
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলায় সেখানকার নিরপরাধ মানুষ যখন নির্মমভাবে শহীদ হচ্ছে তখন মার্কিনযুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেষ্টি ইন্টার ন্যাশনাল এর সমালোচনা করেছে।
তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেষ্টি ইন্টারন্যাশনাল গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশিত এক রিপোর্টে ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইল যখন ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালিয়ে সেখানকার নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করছে তখন মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা এই হামলাকে ইসরাইলের আত্মরক্ষার সংগ্রাম হিসেবে উল্লেখ করে গাজায় ইসরাইলের এই বর্বর অপরাধযজ্ঞের জন্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসকে দায়ী করেছে ।রিপোর্টে বলা হয়েছে, গাজায় ইসরাইলের এই ভয়াবহ বিমানহামলায় মার্কিনযুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে সমর্থন দেয়ায় গাজা সংকট আরো তীব্র আকার ধারন করেছে ।রিপোর্টে মার্কিনযুক্তরাষ্ট্র রক্তপিপাসু ইসরাইলকে সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ইসরাইলী সেনাদের বর্বর হামলায় প্রতিদিনই নারী, শিশু ও বৃদ্ধসহ বহু নিরপরাধ মানুষ নির্মমভাবে শহীদ হচ্ছে । রিপোর্টে দখলদার ইসরাইলকে অস্ত্র সাহায্য দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানোর পাশাপাশি গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌছে দেয়ার লক্ষ্যে গাজার ক্রসিং পয়েন্টগুলো তুলে খুলে দেয়ার আহবান জানানো হয়েছে ।# 342751
captcha