বার্তাসংস্থা ( Worldbulletin ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের সংসদের মুখপাত্র গাজা পরিস্থিতি নিয়ে ইসলামী সম্মেলন সংস্থার সংসদিয় ইউনিয়নের জরুরী বৈঠকের আহবান জানিয়ে ও আই সির সদস্যদেশগুলোর সংসদের মুখপাত্রদের কাছে চিঠি পাঠিয়েছেন ।ও আই সির সদস্যদেশগুলোর সংসদ স্পিকারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । এদিকে গাজা সংকট নিরসনের উপায় নিয়ে গত শনিবার সৌদিআরবের জেদ্দায় ইসলামী সস্মেলন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।# 343555