জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূদস শরীফের শীর্ষস্থানীয় অর্থডোক্স খ্রিষ্টান পাদ্রী আতাউল্লাহ হেনা গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলার বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য বিশ্বের খ্রিষ্টান বিশপগণের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ইসরাইলের অব্যাহত হামলা গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করে বলেন, গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের হাত থেকে মুসলমান, খ্রিষ্টান কেউই রেহায় পাচ্ছে না। তিনি আরো বলেন, দখলদার সেনারা মুসলমান, খ্রিষ্টান নির্বিশেষে গাজার নিরপরাধ মানুষের উপর অমানবিকভাবে হামলা চালাচ্ছে । তিনি গাজায় ইসরাইলের এই অমানবিক হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের নিরবতায় দুঃখ প্রকাশ করে গাজার এই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে বিশ্বের খ্রিষ্টান ধর্মযাজকসহ সকলের প্রতি আহবান জানান । 343559