IQNA

গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের ব্যার্থতার প্রমাণ

13:51 - January 05, 2009
সংবাদ: 1727870
মার্কিন টাইম ম্যাগাজিন ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলার কথা উল্লেখ করে লিখেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতি ব্যার্থ হয়েছে ।
তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিন টাইম ম্যাগাজিন গতকাল প্রকাশিত এক রিপোর্টে লিখেছে, ইরাকে অব্যাহত নিরাপত্তাহীনতা ও মার্কিন প্রেসিডেন্ট বুশের প্রতি ইরাকী সাংবাদিক মুন্তাজের আল জাইদীর অবমাননা এবং ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা একথাই প্রমাণ করে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ব্যার্থ হয়েছে । রিপোর্টে ইরাকে হাজার হাজার মানুষের প্রাণহানী এবং দেশটির আবুগারীব কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বলা হয়েছে, ইরাকে মার্কিন হামলা কেবল দেশটির জনগণকে গণতন্ত্র উপহার দিতে ব্যর্থ হয়েছে তাই নয় সেইসাথে তারা দেশটিতে ধর্মীয় ও জাতিগত হিংসা, বিদ্বেষ ও সহিংসতার আগুন জ্বালিয়ে দিয়েছে ।রিপোর্টে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বুশ বহুবার ঘোষণা করেছেন, তিনি হোয়াইট হাউজ তখনই ত্যাগ করবেন যখন ফিলিস্তিনে বিরাজ করবে শান্তি ও নিরাপত্তা । অথচ মার্কিন প্রেসিডেন্ট এমন সময় হোয়াইট হাউজ থেকে বিদায় নিতে চলেছেন যখন ফিলিস্তিনে অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি নাজুক ও করুণ পরিস্থিতি বিরাজ করছে। রিপোর্টের শেষাংশে আরো বলা হয়েছে ফিলিস্তিনে সহিংসতা বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য পশ্চিমা সমাজ কখনোই আন্তরিকভাবে চেষ্টা চালায় নি। ফিলিস্তিনের গাজায় দির্ঘদিন ধরে চলা ইসরাইলী অবরোধ এবং সেখানকার নিরপরাধ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলার ব্যাপারে এই পশ্চিমাদেশগুলোর নিরবতাই তার প্রমাণ। # 343660
captcha