IQNA

গাজায় ইসলামী বিশ্ববিদ্যালয় ধ্বংস করার পরও বিশ্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীমহলের নীরব ভূমিকার সমালোচনা

14:16 - January 06, 2009
সংবাদ: 1728128
অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষকগণ এক বিবৃতিতে ইসরাইলের বর্বর হামলায় গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার ঘটনায় বিশ্বের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মহলের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
তথ্যকেন্দ্র রয়টার্স আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের একদল ইহুদি শিক্ষক গতকাল এক বিবৃতিতে বলেছেন, মার্কিনযুক্তরাষ্ট্রে ৪৫০ টির বেশি নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয় থাকা সত্বেও এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ইসরাইলী সেনাদের বর্বর হামলায় গাজার ইসলামী বিশ্ববিদ্যায় ধ্বংস হওয়ার ব্যাপারে কোর প্রতিক্রিয়া জানায় নি। গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল একথা উল্লেখ করে এসব ইহুদি শিক্ষক বলেন, ইসরাইলী সেনারা ফিলিস্তিনে অব্যাহত আগ্রাসন, শিক্ষক ও ছাত্রদের উপর কড়া নজরদারী এবং তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণের মাধ্যমে মজলুম ফিলিস্তিনীদেরকে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে । উল্লেখ্য গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদে ২০ হাজারেরও বেশি ছাত্র লেখাপড়া করে আসছিল যা গত সপ্তায় ইসরাইলী বিমান হামলায় ধ্বংস হয়ে যায় । # 344217
captcha