বার্তাসংস্থা সানা এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় যখন স্থল ও আকাশ পথে ইসরাইলী হামলা আরো তীব্রতর হয়েছে তখন মিশর গাজার অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য সরবরাহ করার একমাত্র প্রবেশপথ রাফা ক্রসিংপয়েন্ট বন্ধ করে দেয়ায় সেখানকার মানবিক বিপর্যয় এখন চরম আকার ধারণ করেছে । ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক ত্রান সরবরাহকারী সংগঠন এর মুখপাত্র ‘‘ সেলিম শা শা’ ’’ বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা যখন আরো তীব্রতর হয়েছে তখন মিশরের কর্মকর্তারা গাজার বিপর্যস্ত মানুষের কাছে ত্রানসামগ্রী সরবরাহ করার একমাত্র প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং এরফলে গাজার মানবিক বিপর্যয় আরো তীব্র আকার ধারণ করেছে। তিনি আরো বলেন, গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার হাত থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলোও রেহায় পাচ্ছে না। ফলে ইসরাইলী সোনাদের হামলায় আহতদের চিকিৎসা সহায়তা দেয়াও যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে । এদিকে নিউজ চ্যানেল আল জাজিরা জানিয়েছে, গাজার অসহায় মানুষের কাছে চিকিৎসা ও ত্রান সামগ্রী পৌছে দেয়ার জন্য বিভিন্ন দেশের চিকিৎসা টিম ও ত্রানকর্মীরা গাজায় প্রবেশের লক্ষ্যে রাফা ক্রসিংপয়েন্টের কাছে গত ৫ দিন ধরে মিশর সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে ।# 344385