IQNA

গাজায় ইসরাইলের অমানবিক হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে

15:07 - January 06, 2009
সংবাদ: 1728136
ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে ফিলিস্তিনের গাজায় যখন মানবিক বিপর্যয় চলছে তখন এই অমানবিক হামলা বন্ধ করতে ব্যার্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে
তথ্যকেন্দ্র swissinfo.ch এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রনালয় গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় স্থল ও আকাশ পথে ইসরাইলের অমানবিক হামলার নিন্দা জানিয়েছে । বিবৃতিতে গাজায় স্থলপথে ইসরালী হামলা আরো তীব্রতর করায় এর সমালোচনা করে অবিলম্বে এই হামলা বন্ধ করার আহবান জানিয়েছে। একই সাথে বিপর্যস্ত গাজায় মানবিক সাহায্য পাঠানোর লক্ষ্যে সেখানকার প্রবেশপথগুলো খুলে দেয়ার আহবান জানানো হয়েছে । এছাড়া সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রনালয় গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলার পরিপ্রেক্ষিতে সেদেশে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করে এই হামলার ব্যাপারে সুইজারল্যান্ড সরকারের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দিয়েছে । এদিকে ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে ফিলিস্তিনের গাজায় যখন মানবিক বিপর্যয় চলছে তখন এই অমানবিক হামলা বন্ধ করতে ব্যার্থ হওয়ায় বিশ্ব বিবেকের কাছে নিরাপত্তা পরিষদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে # 344313
captcha