শিনহুয়া নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নাইজেরিয়ার ইসলামী পরিষদ এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টিকারী ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ।বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী সেনাদের এই বর্বর হত্যাযজ্ঞকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখকরে ইসরাইলের এই আমানবিক হামলার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ ও মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল জাতির প্রতি আহবান জানিয়েছে ।নাইজেরিয়ার জাতীয় বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই বিবৃতিতে দেশটির ইসলামী পরিষদ গাজার এই মানবিক বিপর্যয়ের মুহুর্তে সমস্ত মুসলিম যুবককে ফিলিস্তিনী জাতির সাথে একাত্মতা ঘোষণা করার আহবান জানিয়েছে । সেইসাথে গাজায় ইসরাইলের এই অমানবিক হামলা বন্ধ করতে সম্পূর্ণ ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছে । 344818