বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)'র দৌহিত্র ও আহলে বাইতের সদস্য হযরত ইমাম হোসাইন (আঃ)'র শাহাদতের পূর্ব-দিন বা পবিত্র তাসূয়া উপলক্ষ্যে শোক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে । ইরাকের পবিত্র কারবালা শহরে শোক উদযাপনের জন্য লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন। বিভিন্ন স্থানে শোক মিছিল ও সমাবেশে গাজায় ইসরাইলের সাম্প্রতিক হত্যাযজ্ঞ ও অপরাধের তীব্র নিন্দা জানানো হয়। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান নেতৃবৃন্দ গাজার সংগ্রামী ও মজলুম মুসলমানদের প্রতি সংহতি ঘোষণা এবং আজকের যুগের ইয়াজিদী শক্তি তথা ইসরাইল ও তার সহযোগীদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশের মাধ্যমে পবিত্র কারবালার বিল্পবের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান। #