IQNA

ইসরাইল ও মিশরের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করার আহবান

10:03 - January 11, 2009
সংবাদ: 1729265
লন্ডনের আইনজীবীরা গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টির মূল হুতাদের গ্রেফতার করার জন্য বৃটেনের আদালতে আবেদন করেছেন ।
আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের আইন জীবীরা ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টির মূল হুতা ইসরাইলী প্রেসিডেন্ট শিমন প্যারেজ, পররাষ্ট্রমন্ত্রী জিপি লিউনি, পদত্যাগকারী পধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ও যুদ্ধ মন্ত্রী ইহুদ বারাকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার জন্য বৃটিনের আদালতের কাছে আবেদন করেছে । একইসাথে গাজার নিরপরাধ মানুষের উপর অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনে ইসরাইলকে সহায়তা করার পাশাপাশি যুদ্ধ পীড়িত গাজার অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য পৌছে দেয়ার একমাত্র পথ রাফা ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়ার অপরাধে মিশরের প্রধানমন্ত্রী আহমাদ নাজিফ ও পররাষ্ট্রমন্ত্রী আহমাদ আবুলগেইজকে গ্রেফতার করার জন্য বৃটেনের আদালতে আবেদন করা হয়েছে। লন্ডনের এই আইনজীবীরা গুরুত্বারোপ করে বলেন, গাজায় গত দুই সপ্তাহ ধরে চলা ইসরাইলের বর্বর হামলা মানবাধিকার ও সকল আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ।# 345627
captcha