অষ্ট্রেলিয়ার বার্তাসংস্থা এ এ পি এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যার প্রতিবাদে অষ্ট্রেলিয়ার সংসদের সামনে ৪ হজারেরও বেশি মানুষ মোমবাতি হাতে বিক্ষোভ করেছে । এই বিক্ষোভ সমাবেশে অষ্ট্রেলিয়ার বিভিন্ন ধর্মীয় নেতাও অংশ গ্রহণ করেন । তারা এসময় গাজায় ইসরাইলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তাদের সমর্থনের কথা ঘোষণা করেন । অষ্ট্রেলিয়ার ইসলামিক ফ্রেন্ডশীপ ইউনিয়নের সদস্য কেইসার ট্রড বলেন, বিশ্ববাসীর কাছে ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ তুলে ধরতেই অস্ট্রেলিয়ার রাজধানী কেনবেরায় মোমবাতি হাতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ।# 345956