IQNA

ইসরাইলের জন্য লেবানন যুদ্ধের পরিণতি অপেক্ষা করছে

13:25 - January 11, 2009
সংবাদ: 1729428
গাজায় ইসরাইলের অব্যাহত হামলা সংগ্রামী ফিলিস্তিনীদের মনোবল ভেঙ্গে দেয়ার পরিবর্তে তাদের জিহাদী চেতনাকে আরো সুদৃঢ় করছে ।
বার্তা সংস্থা ‘বারাসা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নাজাফ শরীফের জুমআর নামাজের ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘সদর উদ্দিন কাবনচি’ শুক্রবার জুমআর নামাজের খুতবায় বলেন, গাজায় ইসরাইলের অব্যাহত হামলা সংগ্রামী ফিলিস্তিনীদের মনোবল ভেঙ্গে দেয়ার পরিবর্তে তাদের জিহাদী চেতনাকে আরো সুদৃঢ় করছে । তিনি গুরুত্বারোপ করে বলেন, গাজায় ইসরাইলের ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে তাদের জন্য লেবাননের ৩৩ দিনের যুদ্ধের মতোই পরিণতি বয়ে আনবে ।নাজাফ শরীফের জুমআর নামাজের ইমাম বলেন, ফিলিস্তিনের গাজায় নিরপরাধ মানুষের উপর ইসরাইলী সেনারা যখন নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তখন নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সমাজের নিরব ভূমিকা ইসরাইলের এই বর্বর অপরাধযজ্ঞের প্রতি সমর্থনের শামিল । তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের নিরবতার কারণেই দখলদার ইসরাইলীরা গাজায় এভাবে নির্বিচারে গণহত্যা চালানোর সুযোগ পাচ্ছে। তিনি গাজায় ইসরাইলের এই নৃশংস হত্যাকান্ডকে ধর্মীয় মূল্যবোধ ও মানবতার পরিপন্থী হিসেবে উল্লেখ করে একে মুসলমানদের বিরুদ্ধে যু্দ্ধ বলে বর্ণনা করেন ।তিনি গাজা পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে গাজায় ইসরাইলের এই অমানবিক হামলা অবিলম্বে বন্ধ করার জন্য আরব ও ইসলামী দেশগুলোকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। # 345586
captcha