IQNA

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে কাতারে আন্তর্জাতিক সম্মেলন

15:16 - January 12, 2009
সংবাদ: 1730029
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে আগামী ১ লা ফেব্রুয়ারী কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বার্তাসংস্থা ইনা এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত অমানবিক হামলার ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের বিষয় নিয়ে কাতারের রাজধানী দোহায় আগামী ১ লা ফেব্রুয়ারী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । ইন্সটিটিউট অফ আরব ডেমোক্রেসী এর মহাসচিব মোহসেন মারযোক বার্তাসংস্থা এ এফ পিকে জানিয়েছেন ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত আগ্রসন ও বর্তমান গাজা পরিস্থিতি নিয়ে এই সম্মেলনে আলোচনা ও পর্যালোচনা করা হবে । কাতারের জাতীয় মানবাধিকার কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ।# 346259
captcha