IQNA

গাজা সংকট নিয়ে কূয়েতে আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক

11:30 - January 14, 2009
সংবাদ: 1730889
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে কূয়েতে আগামী শুক্রবার আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে বলে আরব লীগের মহাসচিব আমর মূসা খবর দিয়েছেন ।
তথ্যকেন্দ্র ‘আল জাজিরা নেট’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরব লীগের মহাসচিব আমর মূসা বলেছেন, কাতারের আহবানে কূয়েতে আগামী শুক্রবার গাজা পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে ।বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার অমান্য করে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা অব্যাহত থাকার বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে । জনাব আমর মূসা নিরাপত্তা পরিষদের ইশতেহার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা অব্যাহত থাকার কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদী সেনাদের অব্যাহত অপরাধযজ্ঞের ফলে গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে এবং এই বিপর্যয় থেকে গাজা বাসীকে মুক্ত করতে আন্তর্জাতিক সমাজের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত ।তিনি আরো বলেন, গাজার বিপর্যস্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌছে দিতে আরব লীগ তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতার সরকার গাজা সংকট নিরসনে গত রবিবার আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকের আহবান জানায়। # 347435
captcha