IQNA

মার্কিন ইহুদিরা গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতীর আহবান জানিয়েছে

13:26 - January 14, 2009
সংবাদ: 1730993
মার্কিন ইহুদিরা গাজায় অবিলম্বে ইসরাইলী হামলা বন্ধ করার দাবী জানিয়ে বিক্ষোভ করেছে
তথ্যকেন্দ্র ‘‘ইসলাম অনলাইনের’’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গাজায় ইসরাইলী হামলা বন্ধ করার দাবীতে বিক্ষোভকারী মার্কিন ইহুদিরা ঘোষণা করেছেন, ইসরাইল গাজায় অবিলম্বে হামলা বন্ধ না করলে পরিস্থিতি আরো চরম আকার ধারন করবে এবং উভয়পক্ষই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গাজায় ইসরাইলের ভয়াবহ হামলায় এ পর্যন্ত ৯০০ এরও বেশি নিরপরাধ ফিলিস্তিনী শহীদ এবং ৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে । বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, গাজায় ইসরাইলের অমানবিক হামলা আমেরিকা ও ইসরাইল কারো জন্যই কোন সুফল বয়ে আনবে না ।# 347461
captcha