IQNA

জাতিসংঘের মহাসচিব গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে

14:37 - January 14, 2009
সংবাদ: 1731050
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় ইসরাইলের অমানবিক হামলা শুরুর দুই সপ্তাহরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর আবারও গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছেন ।
তথ্যসংস্থা আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল নিউইয়র্কে এক সাংবাদ সম্মেলনে গাজায় অবিলেম্বে ইসরাইলী গণহত্যা বন্ধ করে সেখানে খাদ্যসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার অনুমতি দেয়ার জন্য ইসরাইলের প্রতি আহবান জানিয়ছেন । মি: বান কি মুন গাজার নিরপরাধ মানুষের উপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞের ১৭ দিন পর মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শুরু করার ঘোষনা দিয়ে বলেন, গাজায় ইসরাইলের অমানবিক হামলায় বহু বেসামরিক মানুষ প্রাণ হারানোর পাশাপাশি সেখানে বর্তমানে মানবিক বিপর্যয় চলছে । ইহুদিবাদী ইসরাইল বেসামরিক জনগণের জীবনের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও বিশেষকরে জেনেভা কনভেনশনের প্রতি শ্রদ্ধাশিল নয় এ কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন ইসরাইলের অব্যাহত অমানবিক হামলায় গাজায় এ পর্যন্ত বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল ও আবাসিক বাড়ী ধ্বংস হয়েছে। উল্লেখ্য, ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে ফিলিস্তিনের গাজায় যখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে তখন জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গতকাল থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন এবং আগামী ১৯ জানুয়ারী তিনি কূয়েতে অনুষ্ঠেয় আরব দেশগুলোর শীর্ষ অর্থনৈতিক বৈঠকে অংশ নিবেন বলে জানানো হয়েছে ।# 347481
captcha