IQNA

ভারতের বই মেলায় বহুল বিক্রিত বইয়ের তালিকায় পবিত্র কোরআনের স্থান দ্বিতীয়

11:18 - January 15, 2009
সংবাদ: 1731291
ভারতের জাতীয় বই মেলায় বহুল বিক্রিত বইয়ের তালিকায় পবিত্র কোরআন দ্বিতীয় স্থান অধিকার করেছে ।
ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভারতের নাগপুর শহরে গত ৩ থেকে ১২ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় বই মেলায় বহুল বিক্রিত বইয়ের তালিকায় পবিত্র কোরআন দ্বিতীয় স্থান অধিকার করেছে । এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ‘রামায়ন’। দশদিন ব্যাপী এই বই মেলায় ১০ লক্ষেরও বেশি বই বিক্রি হয়েছে ।উল্লেখ্য ভারতের মোট জনসংখ্যার শতকার ১৪ ভাগ মুসলমান এবং বর্তমানে দেশটিতে মোট মুসলমানের সংখ্যা ১৫ কোটি ।# 348107
captcha