IQNA

গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরী বৈঠক

11:19 - January 15, 2009
সংবাদ: 1731292
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আজ গাজা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে বলে এই পরিষদের বর্তমান সভাপতি ও নিকারাগুয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল দু স্কুটুব্রুকমন খবর দিয়েছেন ।
তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জোটনিরপেক্ষ আন্দোলনের আহবানে আজ গাজা পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে বলে এই পরিষদের বর্তমান সভাপতি ও নিকারাগুয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল দু স্কুটুব্রুকমন খবর দিয়েছেন । বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৮৬০ নম্বর ইশতেহার উপেক্ষা করে গাজায় ইসরাইলের অব্যাহত অমানবিক হামলার বিষয় নিয়ে আলোচনা করা হবে । এছাড়া এই বৈঠকে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলোর পক্ষ থেকে গাজায় ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনার পাশাপাশি গাজায় ইসরাইলের অব্যাহত অমানবিক হামলা বন্ধের ব্যাপারে নিরাপত্তা পরিষদের ১৮৬০ নম্বর প্রস্তাব মেনে নিতে বাধ্য করতে ইসরাইলের উপর চাপ সৃষ্টি করা হবে বলে জানানো হয়েছে । উল্লেখ্য বর্তমানে বিশ্বের ১৯২ টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যে এবং এই পরিষদে মার্কিনযুক্তরাষ্ট্রের কোন ভেটো ক্ষমতা নেই ।# 348095
captcha