IQNA

কাতার থেকে ইসরাইলী বানিজ্যিক প্রতিনিধিদের বহিস্কার

15:02 - January 19, 2009
সংবাদ: 1733074
কাতার সরকার এক সপ্তাহর মধ্যে ইসরাইলী বানিজ্যিক প্রতিনিধিদের দোহা ছাড়ার নির্দেশ দিয়েছে ।
আন্তর্জাতিক ইসলামী বার্তাসংস্থা ( IINA ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসেম বিন জাবের আল সানী ইসরাইলী বানিজ্যিক প্রতিনিধিদের এক সপ্তাহর মধ্যে কাতার ছা[ড়ার নির্দেশ দিয়ে বলেন, কাতার একটি আরব দেশ এবং আরবদের দৃষ্টিতে ফিলিস্তিনের মজলুম মানুষের উপর ইসরাইলের অমানবিক হামলা অত্যন্ত নিন্দনীয় ।কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার নিরপরাধ মানুষের উপর ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে কাতার সরকার দোহা থেকে ইসরাইলী বানিজ্যিক প্রতিনিধিদের বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, গাজা সংকট নিরসনে কাতার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। # 350418
captcha