IQNA

গাজা যুদ্ধে পরাজিত হয়েই ইসরাইল একতরফা যুদ্ধ বিরতীর ঘোষণা দিয়েছে

14:28 - January 20, 2009
সংবাদ: 1733620
লেবাননে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের চরম পরাজয়ের পর তাদের এই ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে বিজয়ের স্বপ্ন নিয়ে দখলদার সেনারা গাজার নিরপরাধ মানুষের উপর অমানবিক হামলা শুরু করলেও গাজার মুক্তিকামী মানুষের সর্বাত্মক প্রতিরোধের ফলে এবারও ইসরাইলী সেনারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে ।
কাতারে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মোহাম্মদ মেহদী আহমাদী ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় হয়েছে একথা উল্লেখ করে বলেন, গাজায় প্রতিরোধযুদ্ধারা ইসরাইলী সেনাদের টানা ২২ দিনের ভয়াবহ হামলা শক্তহাতে প্রতিরোধ করার ফলেই ইসরাইল এক তরফা যু্দ্ধবিরতী ঘোষণা করতে বাধ্য হয়েছে ।তিনি গাজা সংকট নিয়ে আরব দেশগুলোর সাম্প্রতিক বৈঠকে কাতার সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, কোন কোন আরব দেশ এই বৈঠকে অংশগ্রহণ না করলেও এই বৈঠক ফিলিস্তিন সম্পর্কিত আরব দেশগুলোর অতীতের যেকোন বৈঠকের চেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে । 350375
captcha