সংবাদ সংস্থা ‘বব’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলের দুই নম্বর টিভি চ্যানেলের সাংবাদিক ও যুদ্ধ বিষয়ক বিশ্লেষক রুনি দানিয়েল ইসরাইলী সেনাসূত্রের বরাত দিয়ে ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ শ্বেত ফসফরাস বোমা ব্যবহার করা হয়েছে ।ইসরাইলের এই সাংবাদিক এমন সময় গাজায় ইসরাইলী সেনাদের বর্বর হামলায় শ্বেত ফসফরাস বোমা ব্যবহারের কথা স্বীকার করলো যখন ইসরাইলী সেনা মুখপাত্র যুদ্ধ চলাকালীন সময়ে বহুবার গাজায় ইসরাইলী সেনাদের হামলায় শ্বেত ফসফরাস বোমা ব্যবহারের কথা অস্বীকার করেছে ।এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও মঙ্গলবার গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলায় নিষিদ্ধ শ্বেত ফসফরাস বোমা ব্যবহার করার জন্য ইসরাইলী কর্মকর্তাদেরকে দায়ী করে একে যুদ্ধ অপরাধ বলে বর্ণনা করেন। # 351656