IQNA

ইয়ামেনে ‘‘ ইসরাইলী অপরাধযজ্ঞ বন্ধ করতে আরবদের দূর্বলতা ’’ শীর্ষক কার্টূন প্রদর্শণীর উদ্বোধন

13:18 - January 21, 2009
সংবাদ: 1734084
গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সংগঠন সমূহ ও আরবদেশগুলোর দূর্বল ভূমিকা সম্পর্কে গতকাল ইয়ামেনের রাজধানী সানায় এক কার্টূন প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে ।
ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা সাবা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনেরে সংস্কৃতি মন্ত্রী আবু বাকর আল মুফলেহি এর উপস্থিতির মধ্যদিয়ে গতকাল সানায় গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সংগঠন সমূহ ও আরবদেশগুলোর দূর্বল ভূমিকা সম্পর্কিত কার্টূন প্রদর্শণীর উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে গাজার বিপর্যস্ত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি গাজায় ইসরাইলের অমানবিক হামলার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রশংসা করা হয়। এই প্রদর্শণীতে ৭০ টি কার্টূন স্থান পেয়েছে ।এতে গাজায় ইসরাইলের নৃশংস হামলা বন্ধ করতে আরবদেশগুলোর ব্যর্থতার বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি নারী, শিশু ও বৃদ্ধসহ গাজার নিরপরাধ মানুষের উপর ইসরাইলী সেনাদের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরা হয় ।এছাড়া এই প্রদর্শণীতে ইরাকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বুশের প্রতি জুতা নিক্ষেপের চিত্রও স্থান পায়। # 351461
captcha