IQNA

পাকিস্তানে ‘‘ কারবালার বার্তা ও আজকের বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন

14:28 - January 21, 2009
সংবাদ: 1734130
পাকিস্তানের পেশোয়ার শহরে সোমবার ‘‘ কারবালার বার্তা ও আজকের বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের দৈনিক নিউজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যায়ের বাণিজ্য অণুষদের ছাত্র ও শিক্ষকদের উপস্থিতির মধ্যদিয়ে সোমবার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘‘ কারবালার বার্তা ও আজকের বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা কারবালার ঘটনার সাথে বর্তমান ইসলামী বিশ্ব পরিস্থিতির তুলনা করে মুসলমানদের মধ্যে ঐক্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ব্যাপারে কারবালার শিক্ষার কথা উল্লেখ করে বলেন, ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির কারণে তৎকালীন বর্বর এজিদ বাহিনী রাসূলে প্রিয় দৌহিদ্র ও বেহেশতের যুবকদের সরদার হযরত ইমাম হোসাইন ( আ: ) সহ তার সঙ্গি সাথিদের উপর যে নৃশংস গণহত্যা চালানোর সুযোগ পেয়েছিল আজ্ও মুসলমানদের মধ্যে সেই অনৈক্যের কারণেই ইসলামের শত্রুরা মুসলিম দেশগুলোতে বিশেষকরে ফিলিস্তিন, ইরাক ও আফগানিস্তানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর সুযোগ পাচ্ছে ।বক্তারা এ সময় ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর ইসরাইলের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনের ব্যাপারে কোন কোন ইসলামী দেশের নিরব ভূমিকায় দুঃখ প্রকাশ করে বলেন, ইসরাইল ফিলিস্তিনীদের উপর এই বর্বর অপরাধযজ্ঞ চালিয়ে সকল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে পদদলিত করেছে ।# 351474
captcha