কূয়েতের সরকারী বার্তাসংস্থা kuna এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের মধ্যদিয়ে শনিবার সুইডেনের রাজধানী ষ্টকহোমে ‘‘রাসূল (সা:) এর আদর্শ অনুসরণ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সম্মেলনে বক্তারা রাসূল (সা:) এর আদর্শ ও তার চারিত্রিক গুণাবলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন । এছাড়া এই সম্মেলনে রাসূল ( সা: ) এর প্রতি অবমাননাকর যেকোন পদক্ষেপের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় ।# 353454