সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৪ দিন ব্যাপী পবিত্র কোরআন ও হাদিস প্রতিযোগিতা শুরু হয়েছে।শারজার গভর্ণর সুলতান বিন মোহাম্মদ আল কসেমীর সরাসরি তত্বাবধানে দেশের ১৩ তম জাতীয় কোরআন ও হাদিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান বলেছেন ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে । প্রতিযোগিতা অনুষ্ঠানের কোরআন বিভাগে পবিত্র কোরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।হাদিস বিভাগেও রাসূল ( সা: ) এর বিভিন্ন হাদিসের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান বলেন, সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পবিত্র কোরআন ও হাদিস শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । তিনি গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নি:সন্দেহে দেশের ইসলামী ও কোরআনিক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। # 353722