IQNA

ইসরাইলের সাথে ইসলামী দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মক্কার আলেমদের হুঁশিয়ারী

17:31 - February 03, 2009
সংবাদ: 1736544
সৌদিআরবের ধর্মীয় নগরী মক্কার ৫৫ জন বিশিষ্ট আলেম রবিবার এক যৌথ বিবৃতিতে ইসরাইলের সাথে ইসলামী দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ।
আন্তর্জাতিক ইসলামী সংবাদ সংস্থা ( IINA) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের ধর্মীয় নগরী মক্কার ৫৫ জন বিশিষ্ট আলেম রবিবার এক যৌথ বিবৃতিতে ইসরাইলের সাথে ইসলামী দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের উপস্থিতিকে মেনে নিয়ে ইসরাইলের সাথে কোন ধরনের শান্তিচুক্তি গ্রহণযোগ্য হবে না । তবে এই বিবৃতিতে সংগ্রামী ফিলিস্তিনীদের অর্থনীতি ও প্রতিরক্ষার ভিত্তিকে আরো শাক্তিশালী করার লক্ষ্যে ইসরাইলের সাথে অস্থায়ী যুদ্ধ বিরতী চুক্তির প্রতি সমর্থন জানানো হয় । বিবৃতিতে বলা হয়, ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করার চেষ্টা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব । উল্লেখ্য মক্কা শহরের কয়েকজন বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ।# 354394
captcha