ফরাসী বার্তাসংস্থা এ এফ পি এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বব্যাপী ইসলামী জাগরণ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই মহাসমাবেশে বিশ্বের ১৫২ টি দেশের ৬ হাজারেরও বেশি প্রতিনিধিসহ ২০ লক্ষেরও বেশি মুসলমান হাজির হয়েছেন ।এই মহাসমাবেশে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমগণ ইমান ও আমল সম্পর্কে মূল্যবান রাখবেন। শুক্রবার ফজরের নামাযের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা ।হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ।উল্লেখ্য ১৫ কোটি জনসংখ্যা অধ্যষিত বাংলাদেশের শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান ।# 356689