সংবাদ মাধ্যম আল মানার এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলী সেনাদের টানা ২২ দিনের অমানবিক হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে ওমানের রাজধানী মাস্কাটে গত শুক্রবার থেকে আন্তর্জাতিক প্রদর্শণী শুরু হয়েছে । প্রদর্শনীতে ওমান, জর্দান, সুদান ও ইরাকের বিশিষ্ট শিল্পীরা গাজাযুদ্ধে ইসরাইলী সেনাদের হাতে নির্বিচারে শিশু হত্যাসহ যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের করুণ অবস্থার বিভিন্ন দৃশ্য তুলে ধরেন। প্রদর্শণীতে অংশগ্রহণকারী গাজার শিল্পি জেহাদুল অমেরি বলেন, গাজায় ইসরাইলী সেনাদের বর্বর গণহ্ত্যার প্রতিবাদ স্বরুপ এই সাংস্কৃতিক প্দক্ষেপ গ্রহণ করা হয়েছে ।# 356719