IQNA

দক্ষিণ আফ্রিকায় ইসলামী-সাংস্কৃতিক সপ্তাহ শুরু

13:29 - February 01, 2009
সংবাদ: 1738570
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় গতশুক্রবার থেকে ইসলামী-সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপন শুরু হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপন কমিটির সভাপতি ইসমাইল আব্দুল আলী বলেছেন, বিশ্ব ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপন কমিটির উদ্যোগে ও প্রিটোরিয়া সিটিকর্পোরেশনের সহায়তায় শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় ইসলামী-সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপন শুরু হয়েছে । এই ইসলামী-সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষ্যে দেশটিতে ইসলামী ঐতিহাসিক নিদর্শণ সমূহের প্রদশর্ণীর আয়োজন করা হয় ।এই প্রদর্শণীর উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বিশ্বের ইসলামী দেশগুলোর রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন ।জনাব ইসমাইল আব্দুল আলী , দক্ষিণ আফ্রিকায় ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপনকে ইসলামী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সাথে দেশের জনগণের পরিচিতিকে আরো বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেন। এক সপ্তাহ ব্যাপী এই ইসলামী সাংস্কৃতিক-সপ্তাহর কর্মসূচি অব্যাহত থাকবে ।# 356701
captcha