সংবাদ মাধ্যম Thisisnottingham এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় নিরপরাধ মানুষের উপর ইসরাইলী সেনাদের নৃশংস গণহত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে গতকয়েকদিন ধরে সমগ্র বৃটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষকরে কেমব্রিজ, অক্সফোর্ড, কুইনমেরী, কিংগজ, বার্মিংহাম, নাটিংহাম, শেফিল্ড, লিডজ ও মেনচেস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধর্মঘট অব্যাহত রয়েছে ।সূত্র জানিয়েছে, বৃটেনের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ও ওয়েবব্লগের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে একযোগে ধর্মঘটে অংশ নেয়। ধর্মঘটকারীরা গাজায় ইসরাইলী সেনাদের মানবতা বিরোধী বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনী ছাত্রদের বৃত্তি প্রদান, ফিলিস্তিনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বইসহ বিভিন্ন শিক্ষাউপকরণ প্রদানের পাশাপাশি যেসব সংস্থা বা প্রতিষ্ঠান ইসরাইলের এই বর্বর অপরাধযজ্ঞে নির্লজ্জভাবে সহায়তা দিয়েছে সেসব সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূল ব্যবস্থা গ্রহণের দাবী জানায় ।ধর্মঘটকারী ছাত্ররা ঘোষণা করেছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবী মানা না হবে ততক্ষণ এই ধর্মঘট চলবে ।# 357045