সৌদি দৈনিক ‘আল বাতানের’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয এর তত্বাবধানে আগামী ৮ ও ৯ ই মার্চ রিয়াদের ‘বাদশা সৌদ’ বিশ্ববিদ্যালয়ে ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ঐশিধর্ম ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন । সম্মেলনে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি ধর্মগুলোর অনুসারীদের মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে বিশ্বের শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। # 357277