IQNA

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের ব্যাপারে কাতারে বৈঠক

15:00 - February 03, 2009
সংবাদ: 1739754
কাতারের রাজধানী দোহায় গত রোববার বিশ্বের বেসরকারী সংগঠনগুলোর উদ্যোগে ‘গাজার পুনর্গঠন’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
দৈনিক ‘Peninsula’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৩০ টি দেশের বেসরকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গত রোববার কাতারের রাজধানী দোহায় ‘গাজার পুনর্গঠন’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে গাজার পুনর্গঠন ও গাজায় ইসরাইলী সেনাদের সাম্প্রতিক অমানবিক হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত মানবিক সাহায্য পৌছে দেয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে আন্তর্জাতিক ইসলামী সাহায্য সংস্থা ও বিশ্ব মানবতাবাদী সংগঠনের সভাপতি ‘হানি আল বানা’ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের ব্যাপারে তাদের সবধরনের সহায়তা প্রদানের কথা ঘোষণা করে এই মহান কাজে বিশ্বের সকল বেসরকারী সংগঠনগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান ।# 358036
captcha