IQNA

‘আইসিস্কো’ ইতুরস্কের প্রধানমন্ত্রীর ইসরাইল বিরোধী অবস্থানের প্রশংসা করেছে

15:37 - February 03, 2009
সংবাদ: 1739775
ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ‘আইসিস্কো’র মহাসচিব ‘আব্দুল আযিয ওসমান তাভিজিরী’ ডেভোস সম্মেলনে গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে তুরস্কের প্রধানমন্ত্রীর ইসরাইল বিরোধী অবস্থানের প্রশংসা করেছেন ।
সৌদিআরবের আন্তর্জাতিক বাংর্তাসংস্থা ‘IINA’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ‘আইসিস্কো’র মহাসচিব ‘আব্দুল আযিয ওসমান তাভিজিরী’ মিশরের রাজধানী কায়রোয় রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়ব এর্দোগান সুইজারল্যান্ডের ডেভোসে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলন বর্জনের মাধ্যমে গাজায় হামলার ব্যাপারে ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজের মিথ্যা বিবৃতির বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদের বহির্প্রকাশ ঘটিয়েছেন। আইসিস্কো’র মহাসচিব বলেন, ডেভোস সম্মেলনে গাজায় ইসরাইলী গণহত্যার ব্যাপারে তুরস্কের প্রধানমন্ত্রীকে কথা বলতে না দেয়া থেকে একথাই প্রমাণিত হয় যে, পশ্চিমা সমাজ আসলে ইসরাইলী স্বার্থকেই বড় করে দেখছে আর এ কারণেই তারা ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের যুদ্ধঅপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে । তবে বিশ্ববাসীর এ বিষয়টি ভালো করে জানা উচিত যে, বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বিশেষকরে বার্ষিক ডেভোস সম্মেলনে ইহুদিবাদী লবির ব্যাপক প্রভাব থাকায় ফিলিস্তিনে বিশেষকরে গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের প্রকৃত খবর প্রকাশ হতে পারছে না ।উল্লেখ্য ডেভোস সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ যখন গাজায় ইসরাইলী সেনাদের আগ্রাসনের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন তখন তুরস্কের প্রধানমন্ত্রী তার বক্তব্য খন্ডন করে শিমন পেরেজকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নারী ও শিশু হত্যার কাজটি খুব ভালোভাবে রপ্ত করেছেন। জনাব এর্দোগান এসময় গাজায় ইসরাইলী আগ্রাসনকে "বর্বরোচিত" হিসেবে আখ্যায়িত করে বলেন ইসরাইলী কর্মকর্তারা যে পূর্ব পরিকল্পিতভাবে গাজায় গণহত্যা চালিয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই । # 357953
captcha