কাতারের দৈনিক আল রয়েহ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মরী ম্যাক অলিস সোমবার বিকেলে বাহরাইনের রাজধানী মানামায় বায়তুল কোরআন পরিদর্শণকালে সেখানকার হাতে লেখা কোরআন শরীফ ও ইসলামী নিদর্শণ সমূহকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে বর্ণনা করেন । তিনি এসময় কোরআনকে শান্তি ও সম্প্রীতির প্রতি আহবানকারী হিসেবে উল্লেখ করে পশ্চিমা উগ্রপন্থীদের হাতে এই ঐশী গ্রন্থের অবমাননা দিঃখজনক বলে বর্ণনা করেন । মানামার বায়তুল কুরআনের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ জসিম কানু আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মরী ম্যাক অলিসকে এই প্রতিষ্ঠানের মিউজিয়াম, লাইব্রেরী ও মসজিদসহ সবকিছু ঘুরে দেখান এসম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। # 358679