IQNA

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলামী ব্যাংকের উদ্বোধন

13:55 - February 04, 2009
সংবাদ: 1740222
সংযুক্ত আরব আমিরাতের জনগণকে ইসলামী শরীয়ত অনুযায়ী আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে গতকাল দুবাইয়ে ইসলামী ব্যাংকের উদ্বোধন করা হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা (WAM ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য সোলাইমান আল মাযরুয়ী এবং এই ব্যাংকের দুবাই শাখার নির্বাহী প্রধানের উপস্থিতিতে গতকাল দুবাইয়ে ইসলামী ব্যাংকের উদ্বোধন করা হয় ।সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ইসলামী ব্যাংকের নির্বাহী প্রধান ইব্রাহীম ফয়জুলশামী বলেন সংযুক্ত আরব আমিরাতের জনগণকে ইসলামী শরীয়ত অনুযায়ী আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে দুবাইয়ের ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।# 358738
captcha