IQNA

পশ্চিমা চলচ্চিত্রে ইসলামকে নেতীবাচকরুপে উপস্থাপন করার মূল হোতা ইহুদিবাদী ইসরাইল

13:47 - February 08, 2009
সংবাদ: 1741778
বিশিষ্ট চলচ্চিত্র বিশ্লেষক ‘আজিজুল্লাহ হাজি মাশহাদি’ বলেছেন, ইসলাম সম্পর্কে বিদ্বেষী নীতির অংশ হিসেবেই ইহুদিবাদী প্রভাবিত পশ্চিমা চলচ্চিত্রগুলোতে ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চলছে ।
বিশিষ্ট চলচ্চিত্র বিশ্লেষক আজিজুল্লাহ হাজি মাশহাদি ইরানের ৩০ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চলচ্চিত্র উৎসবের অবকাশে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলাম সম্পর্কে বিদ্বেষী নীতির অংশ হিসেবে ইহুদিবাদী প্রভাবিত পশ্চিমা চলচ্চিত্র নির্মান প্রতিষ্ঠানগুলো ইসলামকে বিকৃতরুপে উপস্থাপনের জন্য দির্ঘ দিন ধরেই অপচেষ্টা চালিয়ে আসছে । তবে পশ্চিমা চলচ্চিত্রগুলোতে ইসলামকে বিকৃতরুপে উপস্থাপনের এই অপচেষ্টার পেছনে পশ্চিমাদেশগুলোর রাজনীতিবিদদের হাত রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আজিজুল্লাহ হাজি মাশহাদি বলেন, পশ্চিমা রাজনীতিবিদরাই শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে কৌশল নির্ধারণ করে থাকেন ।অতএব পশ্চিমা চলচ্চিত্রগুলোতে ইসলামকে নেতীবাচকভাবে উপস্থাপনের পেছনে যে পশ্চিমা রাজনীতিবিদদেরও হাত রয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই ।# 360478
captcha