IQNA

স্কটল্যান্ডের প্রথম মুসলিম সংসদ প্রতিনিধির স্মরণসভা

11:08 - February 09, 2009
সংবাদ: 1742141
শনিবার স্কটল্যান্ডের প্রথম মুসলিম সংসদ প্রতিনিধি বাশির আহমাদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, স্কটল্যান্ডের জাতীয় পার্টির চেয়ারম্যান ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এলেক্স সালমুন্ড সেদেশের প্রথম মুসলিম সংসদ প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বাশির আহমাদের স্মরণসভায় ঘোষণা করেছেন, মি: বাশির ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক এবং দেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব ।স্কটল্যান্ডবাসী বিশেষকরে দেশটির মুসলমানদের প্রিয় ব্যক্তিত্ব বাশির আহমাদ গত শুক্রবার সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। তাঁর মৃ্ত্যুতে গোটাদেশে শোকের ছায়া নেমে আসে । জনাব বাশির ভারতে জন্মগ্রহণ করেন এবং ২১ বছর পর্যন্ত তিনি পাকিস্তানে জীবন যাপন করেন।এরপর তিনি স্কটল্যান্ডে পাড়িজমান । ২০০৭ সালে তিনি স্কটল্যান্ডের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন । সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দেশের সর্বসাধারণের জন্য বিশেষকরে মুসলমানদের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। # 361247
captcha