IQNA

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইসলামী দেশগুলোর সাথে রাশিয়ার সহযোগিতা

14:05 - February 09, 2009
সংবাদ: 1742235
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোফ ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলুর কাছে পাঠানো এক বার্তায় ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার চেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে ।
ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোফ ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলুর কাছে পাঠানো এক বার্তায় গুরুত্বারোপ করে বলেছেন, ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের লক্ষ্যে রাশিয়া বিশ্বের বিভিন্ন সংগঠন বিশেষকরে মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর সাথে আলোচনা স্বাপেক্ষ্যে এরইমধ্যে গাজায় শিশু বিশেষজ্ঞদের একটি টিম ও মানবিক সাহায্য পাঠিয়েছে ।তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের প্রতি ইঙ্গিত করে বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের অবসান, স্থায়ী যুদ্ধ বিরতী প্রতিষ্ঠা এবং গাজার প্রবেশ দ্বার খুলে দেয়ার ব্যবস্থা করাই রাশিয়ার প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামী দেশগুলোকেও তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। # 361432
captcha