সংবাদ মাধ্যম আল মানারের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অমানবিক হামলা সম্পর্কিত নির্মানাধীন চলচ্চিত্রের প্রযোজক ও গাজার ‘স্টুডিও হট’ এর প্রচারণা বিভাগের পরিচালক অতেফ ইসা বলেছেন, গাজায় ইসরাইলের সাম্প্রতিক বর্বর হামলার ফলে সেখানে যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সেই করুণ পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই চলচ্চিত্র নির্মাণ পরিকল্পণা গ্রহণ করা হয় এবং খুব শিঘ্রই এই চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হবে । গত দুই সপ্তাহ আগে থেকে গাজায় এই চলচ্চিত্রের সরাসরি শ্যূটিং শুরু হয়েছে এবং আগামী ৫ সপ্তাহর মধ্যে এই ফিল্মের শ্যূটিং শেষ হবে বলে আশা করা হচ্ছে ।সংশ্লিষ্ট জানিয়েছে, এই চলচ্চিত্রকে সম্পূর্ণ বাস্তবধর্মীয় করার লক্ষ্যে গাজায় ইসরাইলের অমানবিক হামলার সরাসরি ভিডিও চিত্রও অন্তর্ভূক্ত করা হবে ।এই ফিল্মের প্রথমাংশে থাকবে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা ও সেখানকার মানুষের করুণ পরিণতি এবং দ্বিতীয় অংশে থাকবে এই ভয়াবহ হামলার খবর সংগ্রহ করার ক্ষেত্রে সাংবাদিকদের বিড়াম্বনা ।# 360583