IQNA

ইসলাম ধর্মে পারিবারিক আইন ও চরিত্র সম্পর্কিত আলোচনা

12:23 - February 10, 2009
সংবাদ: 1742510
‘‘ইসলামী দেশগুলোতে পারিবারিক আইনের তুলনামূলক পর্যালোচনা’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয়দিনে রোববার ইসলাম ধর্মে পারিবারিক আইন ও চরিত্র সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৭ টি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ইসলামী দেশগুলোতে পারিবারিক আইনের তুলনামূলক পর্যালোচনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয়দিনে রোববার ইসলাম ধর্মে পারিবারিক আইন সম্পর্কিত একটি কমিটি গঠন করার পাশাপাশি ইসলামে পারিবারিক আইন ও চরিত্র সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে । সম্মেলনে ইসলামে পারিবারিক আইন ও চরিত্র সম্পর্কে দেশি বিদেশী ইসলামী চিন্তবিদগণের পক্ষ থেকে ৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। # 361218
captcha