IQNA

ইসলাম পাশ্চাত্যের চিন্তা-চেতনার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে

14:44 - February 12, 2009
সংবাদ: 1743275
বিশ্ব ইসলামীক ফোরামের মহাসচিব আব্দুল্লাহ আব্দুল মোহসেন অততুর্কী বলেছেন, ইসলাম পাশ্চাত্যের চিন্তা-চেতনার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে ।
ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা ‘saba.net’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব ইসলামীক ফোরামের মহাসচিব আব্দুল্লাহ আব্দুল মোহসেন অততুর্কী সম্প্রতি ইয়ামেনের রাজধানী সানায় অনুষ্ঠিত ‘সমকালিন গণমাধ্যম; বাক স্বাধিনতা ও ধর্মের প্রতি অবমাননা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বলেন, ইসলামী আলোচনা পশ্চিমা সমাজের রাজনীতি, প্রচারণা ও চিন্তা-চেতনার বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা পালন করায় এর সূফল আজ ইসলামী দেশগুলোতেও পরিলক্ষিত হচ্ছে। তিনি ধর্মকে মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, ধর্ম মানুষের বন্ধুত্ব ও ভালোবাসার আবেগকে হত্যা করে তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দেয় বলে এক শ্রেণীর মানুষ দাবী করলেও প্রকৃত পক্ষে যারা ধর্ম থেকে দূরে থাকে তারাই পথ ভ্রষ্ট হয় । দূরে করে মানুষকে এক শ্রেণীর মানুষ ধর্মকে মানুষের মধ্যে সংঘাত সৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে যারা ধর্ম থেকে দূরে থাকে তারাই বিপথগামী হয়। উল্লেখ্য ইসলামী দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের ২০০ জনেরও বেশি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের উপস্থিতির মধ্যদিয়ে ইয়ামেনের রাজধানী সানায় গত শনি ও রবিবার দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে ধর্মীয় বিশ্বাসের প্রতি গণমাধ্যমগুলোর অবমাননাকর তৎপরতার বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। # 361371
captcha