IQNA

সার্বিয়ায় ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উৎযাপন

14:55 - February 12, 2009
সংবাদ: 1743278
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইরানী রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইসলামী বিপ্লবের ৩০ তম বিজয় বার্ষিকী উৎযাপিত হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘ইরাকের আওয়াজ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী বিপ্লবের ৩০ তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সিটিকর্পোরেশন ভবন মিলনায়তনে ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে সার্বিয়ায় অবস্থিত ইরানী ব্যক্তিবর্গ ছাড়াও বেলগ্রেডে নিযুক্ত আরব ও ইসলামী দেশের রাষ্ট্রদূতগণ ও সার্বিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এদিকে, ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে গত ১ থেকে ৫ ফেব্রুয়ারী বেলগ্রেডের চলচ্চিত্র যাদুঘরে ইরানী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। # 362628
captcha