IQNA

ফ্রান্স ইমাম হোসাইন ( আ: ) এর মাজার জিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে

9:01 - February 16, 2009
সংবাদ: 1744729
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রনালয় গতকাল এক বিবৃতিতে ইরাকে ইমাম হোসাইন ( আ: ) এর মাজার জিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে
ইরাকের বার্তাসংস্থা ‘আসওয়াতুল আরক’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুশনার গতকাল এক বিবৃতিতে ইরাকের কারবালায় ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আসা ইমাম প্রেমিকদের উপর উগ্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে । একইসাথে এই বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠায় বাগদাদকে সবধরনের সহায়তা দেয়ার ব্যাপারে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছে ।উল্লেখ্য, গতশুক্রবার ইরাকের কারবালায় ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আসা ইমামের ভক্তদের উপর সন্ত্রাসী হামলায় অন্তত: ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়। # 364470
captcha