IQNA

ভারতে ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উৎযাপন

14:55 - February 18, 2009
সংবাদ: 1745701
ভারতের রাজধানী নয়াদিল্লীতে সোমবার ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম উপলক্ষ্যে শোকানুষ্ঠান পালিত হয়েছে ।
নয়াদিল্লীস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভারতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত ও ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধানের উপস্থিতিতে সোমবার নয়াদিল্লীতে ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম উপলক্ষ্যে শোকানুষ্ঠান পালিত হয়েছে ।এই শোকানুষ্ঠানে ইমাম হোসাইন (আ:) এর আত্মত্যাগ সম্পর্কিত আলোচনা , শোক গাঁথা ও মাতম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নুহা পাঠের মাধ্যমে ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের করুণ কাহিনী বর্ণনা করা হয় ।একইসাথে এই অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা ইমাম হোসাইন (আ: ) এর আশুরা বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন । # 364966
captcha